আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চলছে অনুমোদনহীন অবৈধ ইটভাটায় কোন পরিবেশ ছাড়পত্র না থাকায় অভিযানে আসেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তর।
এতে আরো এবার সাজোয়া বহরে পুলিশ র্যাব ফায়ার সার্ভিস ও স্কেভেটর নিয়ে এসেও আবারো জরিমানা করে রেহায় দিল শাহ মোহছেন আউলিয়া ব্রিকসকে।
আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের হলুদিয়া পাড়া এলাকায় অবস্থিত শাহ্ মোহছেন আউলিয়া ব্রিকের ( এম বি এম) হাইকোর্টের রিট অনুযায়ী মঙ্গলবার ( ১৯ জানুয়ারি) বেলা এগারোটার দিকে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াছমিনের নেতৃত্বে ফের অভিযান পরিচালনা করা হয়। এসময় শাহ মোহছেন আউলিয়া ব্রিক মালিক পক্ষকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আফজারুল ইসলাম ও শেখ মুজাহিদ।
এই বিষয়ে ব্রিকস বৈধ কিনা জানতে মালিক সামশুল আলমের সাথে কথা হলে তিনি জানান, এসব আপনি ম্যাজিস্ট্রেট এর সাথে কথা বলুন এই বলে ফোন কেটে নেন।
অভিযান প্রসঙ্গে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াছমিন বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় শাহ মোহছেন আউলিয়া ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেটের কাছে প্রতিবেদক জানতে চাইলে এর আগেও কয়েকবার একই অপরাধে জরিমানা করা হয়েছে, তাছাড়া এসব জমি তিন ফসলি আবাধি জমি? তখন ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াছমিন বলেন, এবার শেষ চান্স তিনমাসের মধ্যে কাগজপত্র ঠিক না করলে পুনঃরায় অভিযান করা হবে।