চট্টগ্রামে আরও ৪৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩৮২ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৪৯ জন; নতুন শনাক্তদের মধ্যে ৪৫ জন নগরের ও ৪ জন উপজেলার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩২ হাজার ৮৩৩ জন; এর মধ্যে ২৫ হাজার ৬২৯ জন নগরের ও ৭ হাজার ২০৪ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬৯ জন; এর মধ্যে ২৬৮ জন নগরের ও ১০১ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৬৮ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪২০ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৭ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনা পাওয়া গেছে।

জেনারেল হাসপাতালের আরটিআরএলে ১১ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেভরণে ১০৮ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৩১ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা মিলেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে আরও ৪৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত

আপডেট সময় : ১২:২৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১