Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেল আরো এক তাজা প্রাণ

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেল আরো এক তাজা প্রাণ

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেল আরো এক তাজা প্রাণ

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কে ট্রাকের ধাক্কায় বাবুল মিয়া (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।শনিবার রাত সাড়ে ৮ টার দিকে বাঁশখালী প্রধান সড়কের রামদাশ মুন্সীর হাটের দক্ষিণে নুরজাহান কনভেনশন হলের সামনে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বাবুল বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাহাদুর শাহ মাজার এলাকার কালু মিয়ার পুত্র।সে ইলেক্ট্রিক মিস্ত্রী হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত বাবুল মোটর সাইকেল চালিয়ে উত্তর দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক হতে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে সে ঘটনাস্থলে নিহত হয়।

এব্যাপারে বাঁশখালী গুণাগরী ফাঁড়ি ইনচার্জ মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শনিবার রাত সাড়ে আটটার দিকে প্রধান সড়কের রামদাশ মুন্সির হাটের দক্ষিণে নুরজাহান কনভেনশন হল নামক কমিউনিটি সেন্টারের সামনে একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে বাবুল মিয়া নামের এক মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন মামলা করেননি বলেও জানান তিনি।

এব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সফিউল কবীর বলেন, বাঁশখালীর প্রধান সড়কের রামদাশ মুন্সির হাট এলাকায় ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি ধরার চেষ্টা চলছে।

উল্লেখ্য,গত ২৬ জানুয়ারী তানভীর সিকদার নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার সপ্তাহের ব্যবধানে উপজেলার অলি মিয়ার দোকান এলাকায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় এক যাত্রীর নাড়িভুঁড়ি বের হয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে লড়াই করছে, তাছাড়া আরো কত হতাহতের ঘটনায় যে নিত্যদিনে ঘটে চলছে তা সত্যিই বর্ণানতীত। পরিদর্শন কালে অনেকেই বলেন, বাঁশখালীর প্রধান সড়কটি যেন দিন দিন মরণ ফাঁদে পরিণত হচ্ছে।

দ্রুতগামী সানলাইন, এস আলম সার্ভিস, সৌদিয়া সার্ভিস, মালবাহী ছোট- বড় ট্রাক, পিকাপ, সিএনজি চালিত অটোরিকশা, মোটর চালিত টমটম সহ বিভিন্ন গাড়ি চলাচল অতিমাত্রায় বেড়ে যাওয়ায় সরো সড়কটিতে জনজটে যেমন অন্ত নেই ঠিক তেমনি ভাবে সড়ক দুর্ঘটনার শেষ নেই, এতে সড়কটি দিন দিন মরণ ফাঁদে পরিণত হচ্ছে।

তাছাড়া সড়কটির দু’পাশ ফুটপাতের দোকানীদের দখলে নেয়ার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ করেন অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here