বাংলাদেশ সীমান্তে ভারতীয় এলাকার সাইনবোর্ড লাগানোর অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১ ৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুহাম্মদ রায়হান আদনান
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

বাংলাদেশ সীমান্তে ভারতীয় সাইনবোর্ড ব্যবহারের অভিযোগ উঠেছে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার রামগড় পৈারসভার মহামুনি এলাকায়।

পার্বত্য চট্টগ্রামের একমাত্র স্থল বন্দর রামগড় সাব্রুম মৈত্রী সেতুর কাজ ইতোমধ্যে শেষ হয়ে এখন উদ্বোধনের অপেক্ষায়। রামগড় পৌরসভার মহামুনি ও সাবরুমের আনন্দপাড়া এলাকায় এর অবস্থান।

নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১১০ কোটি রুপী। বাংলাদেশ ও ভারত সরকার ইতিমধ্যে স্থলবন্দরকে ঘিরে বন্দর টার্মিনাল, গুদামঘরসহ অন্যান্য অবকাঠামো নির্মাণে ভূমি অধিগ্রহণ কাজও চূড়ান্ত করেছে।

কিন্তু সেতু নিয়ে অভিযোগ উঠেছে যে বাংলাদেশ সীমান্তে ভারতীয় সাইনবোর্ড নির্মাণ করেছে সেতুকর্তৃপক্ষ। তবে এ সাইনবোর্ড নির্মাণে কোন প্রকার অনুমতিও নেয়া হয়নি বলে জানান এলাকাবাসীরা।

ইতোমধ্যে এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশ সীমান্তে ভারতের সাইনবোর্ড নির্মাণে ক্ষুদ্ধ হন এলাকাবাসীরা।

এলাকাবাসীদের মধ্যে মোঃ আলমগীর হোসেন জানান, বাংলাদেশ সীমান্তে কি করে ভারতের সাইনবোর্ড নির্মাণ করা হয়। এতে করে আমাদের এলাকার সোন্দর্য নষ্ট হয়েছে। তাছাড়া পার্বত্য চট্টগ্রামের মেঘের রাজ্য সাজেক পর্যটনস্থল যাওয়ার সড়কে এই সাইনবোর্ড নির্মান করার ফলে দূর থেকে আসা পর্যটকদের জন্য রাস্তা চেনা নিয়ে দুশ্চিন্তায় পড়তে হতে পারেও বলে জানান তিনি। এর জন্য এলাকাবাসীরা ইতোমধ্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এলাকার স্হানীয় বাসিন্দা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া আজিজুল হাকিম জানান,একটি স্বাধীন দেশের সার্বভৌমত্ব ক্ষুন্ন হয় এমন কর্মকান্ডে।

এখনি যদি কার্যকরি পদক্ষেপ না নেওয়ার হয় তবে ভবিষ্যতে আরও বড় ধরনের কর্মকান্ডও ঘটতে পারে।তাই সবার উচিত এ ব্যাপরে সোচ্চার হওয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ সীমান্তে ভারতীয় এলাকার সাইনবোর্ড লাগানোর অভিযোগ

আপডেট সময় : ০১:৪৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১