বসন্তের আগমন
মাসুদা আকতার তিশা
হলুদের এই বিকেল বেলায়
চঞ্চল শিহরণময় হাওয়াই,
প্রজাপতি উড়ে ফুলে ফুলে
যেন কোকিল ডাকে গাছের ডালে!
আহাঃ কি আনন্দ জাগায়
বসন্তেরই আগমন বার্তাই,
ফাল্গুন-চৈত্র্যের বসন্ত তুমি
আমাদেরই ঋতুর রাজাই।
প্রতি গাছের ডালে ডালে
ছুয়ে যায় সবুজের ছোয়া,
যে দিকেই তাকাই চোখে
দেখি প্রকৃতির এই মনোহারা।
উড়ে যায় পাখির খোকা
গেয়ে যায় তারা গুনগুনিয়ে,
ফোটানো ফুল রাশি রাশি
এ যেন আমি ভুলিতে না পারি।