টেকনাফে ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী কে আটক করেছে র্যাব-১৫
- আপডেট সময় : ০৭:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯ ১৭৪ বার পড়া হয়েছে
টেকনাফে ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী কে আটক করেছে র্যাব-১৫।
টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফে হ্নীলা নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-১৫। আটককৃতরা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন।
জানা যায়, গত ৭ আগষ্ট (বুধবার) রাতে টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল ইয়াবা লেন-দেনের গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া মোচনী ক্যাম্পের বাসিন্দা নুরু সালামের পুত্র আব্দুল মন্নাফ (৩২) ও একই ক্যাম্পের মৃত আবুল হোছনের পুত্র মোঃ আব্দুল্লাহ (২৫) কে ১০লক্ষ ২৫হাজার টাকা মূল্যের ২হাজার ৫০পিস ইয়াবাসহ আটক করে।
আটককৃত রোহিঙ্গা মাদক কারবারীদের বিরুদ্ধে ২০১৮ইং সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর আজ বৃহস্পতিবার টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব-১৫,সিপিসি-১,টেকনাফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ (এক্স) পিপিএম,বিএন মির্জা শাহেদ মাহতাব এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন।










