ফটিকছড়িতে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে আগুন দেয়ার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:

চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউপির ২নাম্বার ওয়ার্ডস্থ বেতুয়ারখীল মোহাম্মদ জামাল উদ্দিনের বসতবাড়ি জায়গা জমির বিরোধ নিয়ে পুড়ে দেয়ার অভিযোগ উঠেছে। এতে ঘরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, স্বর্ণালংকার, গরু, হাসমুরগীসহ প্রায় ১০-১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে ঘরে আগুন জ্বলতে দেখতে পায় ঘরের মালিক জামাল উদ্দিন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়িটির অর্ধেক সেমি পাকা ও বাকি অর্ধেক মাটির। ঘরে বিদ্যুৎ সংযোগ নেই। সৌর বিদ্যুৎ রয়েছে। ঘরের সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। একটি আলমিরা আর একটি গাভী অর্ধেক পুড়া অবস্থায় উদ্ধার করা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।

ঘরের মালিক জামাল উদ্দিন বলেন, আমার চাচার সাথে জমি-সংক্রান্ত বিষয় নিয়ে বিগত দুই মাস যাবত বিরোধ চলছে। কয়েকদিন আগে তারা আমার উপর হামলা করতে আসে সে মুহূর্তে আমার ভাই আমাকে রক্ষা করতে আসলে সে আঘাতপ্রাপ্ত হয়। গত তিনদিন ধরে ঘরে আমি ছাড়া কেউ ছিলোনা। আগুন লাগার দিন রাতে বাসায় চুলাও জ্বালা হয়নি। তাহলে এ অগ্নিকাণ্ড কিভাবে ঘটতে পারে!

এ ব্যাপারে ভূজপুর থানার সাব-ইন্সপেক্টর রাশেদ বলেন, তাদের পারিবারিক ভাবে জায়গা জমরি বিরোধ চলে আসছিল। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ মুহুর্তে আগুন লাগার নির্দিষ্ট কারণ বলা যাচ্ছেনা। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফটিকছড়িতে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে আগুন দেয়ার অভিযোগ

আপডেট সময় : ১১:৪০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১