বাঁশখালীতে দুই সড়ক দুর্ঘটনায় আহত অন্তত-১২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১ ৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে দুই সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। উভয় দূর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১১ জন।

বাঁশখালী উপজেলাধীন তৈলারদ্বীপ সেতু টোল বক্সের সামান্য দক্ষিণে পাশে ১৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে আটটার দিকে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এতে ড্রাইভারসহ অন্তত ৭ জন আহত হয়।
আহতদের মধ্যে উপজেলার চাম্বল এলাকার মুহাম্মদ জয়নাল (২২),নাপোড়া এলাকার মুহাম্মদ মিজানুর রহমান (৪৫) বলে জানা গেলেও অন্যান্য আহতদের নাম ঠিকানা জানা যায়নি

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাঁশখালী সুপার সার্ভিস ও স্পেশাল সার্ভিস একটি অপরটিকে ওভারটেক করতে গেলে মূখামুখি সংঘর্ষের ঘটনা ঘটে যায়, আহতদের মধ্যে উভয় বাসের চালকদ্বয়ের অবস্থা গুরুতর, সবাইকে দ্রুত চিকিৎসার আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিএমসি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা আরো বলেন, বাসের এক ড্রাইভার কানে মোবাইল নিয়ে কথা বলতে দেখেছি, বাসের চালক গাড়ি চলন্ত অবস্থায় মোবাইলে কথা বলার ফলে দূর্ঘটনাটি সংঘটিত হয়েছে বলেও অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।

অন্যদিকে উপজেলার চেচুরিয়া বটতল এলাকায় একই দিনে(মঙ্গলবার) দুপুর ১ টার দিকে সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ উল্টে যায়।এতে এক শিক্ষক সহ আহত হয়েছে আরো অন্তত ৩ জন।আহতরা হলেন,গণ্ডামারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বদরুজ্জামানের ছেলে মুহাম্মদ রমিজ উদ্দিন (৩৭), মুহাম্মদ নেজাম উদ্দীন, মুহাম্মদ পারভেজ। এব্যাপারে আহত রমিজ সকালের সময় প্রতিনিধিকে বলেন,আমি। মাদ্রাসা থেকে বাসায় ফেরার জন্যে একটি সিএনজি গাড়ীতে উঠে আসহাব উদ্দিন চেয়ারম্যানের ঘাটার সামনে আসা মাত্র অন্যদিক থেকে মাটি ভর্তি একটি ট্রাক (ডেম্পার) চলে আসে, ট্রাকটিকে সাইড় দিতে গিয়ে সিএনজিটি উল্টে পড়ে যায়, এতে চালক সহ তিন জন আহত হয়েছি, তবে গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে বলেও জানান তিনি।
আহত রমিজ উদ্দিন বৈলছড়ি হামেদীয়া মাদ্রাসার ইংরেজি শিক্ষক।

এব্যাপারে বাঁশখালী উপজেলা গুণাগরীস্থ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোস্তফা কামাল বলেন, সকাল সাড়ে আটটার দিকে তৈলারদ্বীপ সেতু টোল বক্সের সামন্য দক্ষিণে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের দুই জনের তথ্য পেলেও রিপোর্ট লেখা পর্যন্ত সর্বমোট আহতদের সঠিক কোন তথ্য এখনো পাননি বলে জানান তিনি। সংঘর্ষে জড়িত বাঁশখালী সুপার সার্ভিস নামক বাসটির সামনের ধুমড়ে -মুছড়ে গিয়েছে।

বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এই পর্যন্ত তিন আহতের তথ্য পেয়েছি, পুরোপুরি তথ্য সংগ্রহের জন্যে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠিয়েছি, সংঘর্ষে জড়িত বাস দুইটি জব্দ করা হয়েছে বলেও জানান ওসি। তিনি বলেন, সংঘর্ষে জড়িত বাস বিরুদ্ধে আহতদের পক্ষ থেকে আইনগত কোন ব্যবস্থা করা না হলে পুলিশ বাদী হয়ে ওই বাস দুইটি বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

উল্লেখ্য সাম্প্রতিক সময়ে বাঁশখালীর সড়কে আশ্চর্যজনকভাবে বেড়ে গেছে সড়ক দুর্ঘটনা। মরণফাঁদের তকমা পেতে যাচ্ছে এই সড়কটি। গত এক মাসে ওই সড়কে দূর্ঘটনায় নিহত হয়েছে ৯ জন, আহত হয়েছে অহরহ।গাড়ী চলাকালীন সময়ে চালকের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা করার জন্যে প্রশাসনের প্রতি দাবি জানান বাঁঁশখালীর সচেতন নাগরিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঁশখালীতে দুই সড়ক দুর্ঘটনায় আহত অন্তত-১২

আপডেট সময় : ০৫:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১