রাউজানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১ ৫ বার পড়া হয়েছে
মাসুদা আকতার তিশা,
আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন রাউজানের সাংসদ এবং রেলপথ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী।
তার সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন।










