নিজস্ব সংবাদদাতা,
২১ই ফেব্রুয়ারি মাতৃভাষা দিবষ উপলক্ষে রাংগুনিয়ার *পাঠশালা রাংগুনিয়া* সংগঠন এর উদ্দ্যেগে রাংগুনিয়ার ইতিহাসে এই প্রথম এক বই মেলার আয়োজন করা হয়।
একদল তরুন বই প্রেমীর এই অনন্য উদ্দ্যেগ কে স্বাগত জানিয়ে মেলাই উপস্থিত হয় সারা রাংগুনিয়া তথা বিভিন্ন এলাকার ছাত্র-ছাত্রী সহ নানান শ্রেণী পেশার লোকজন।মেলার বিশেষ আকর্ষন ছিলো,যে কোন মূল্যের বই মাত্র ২০টাকা।রবিবার সকাল ৯টা থেকে এই মেলা শুরু হয়ে সমাপ্তি হয় বিকাল ৫টাই।
মেলার শুরুতে মাতৃভাষা আন্দোলন এ শহীদদের সম্মান জানিয়ে জাতীয় সংগীত এর মাধ্যমে মেলা উদ্বোধন হয়।ঐতিহাসিক এই মেলার উদ্বোধন করেন রাংগুনিয়ার সাহাব্দী নগর উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক জনাব মৌলানা মাহাবুবুল আলম,ও তরুন লেখক সৈয়দ মনজুর মোরশেদ।মেলাই প্রায় ১০০০ (একহাজারের) বেশি সংখ্যক বই বিক্রি হয়।ইসলামিক বইয়ের পাশাপাশি বাংলা উপন্যাসের মধ্যে রবীন্দ্রনাথ,নজরুল, সমরেশ ছাড়াও ছিল নতুন লেখকদের বইয়ের ছড়াছড়ি! আরো ছিল বিখ্যাত অনেক থ্রিলার।
এছাড়াও শেক্সপিয়ারের বই ছাড়াও ছিল বেশকিছু ইংরেজি ভাষার বই।
উল্লেখযোগ্য বেশ কিছু বই হলো : দি গড অফ স্মল থিংস , ডিসেপশন পয়েন্ট, মা, বাইবেল কোরআন ও বিজ্ঞান, বেলা ফুরাবার আগে, ডাবল স্ট্যান্ডার্ড, স্রষ্টার ইতিবৃত্ত, বর্ন আল্টিমেটাম, উইংস অব ফায়ার , দ্য এ্যালকেমিস্ট , শরৎ গল্প সমগ্র, সঞ্চয়িতা, কালপুরুষ, দেয়াল, দুর্গেশনন্দিনী, শেষের কবিতা, চোখের বালি, ম্যাকবেথ,হ্যামলেট, এজ ইউ লাইক ইট, A brief history of time,নীলুকা সহ বিভিন্ন রকমের বই।
পাঠশালা রাংগুনিয়া এর প্রতিনিধি গন বলেন বই বিক্রি তাদের উদ্দ্যেশ্য নই,তাদের উদ্দ্যেশ্য রাংগুনিয়া তথা সব জায়গায় জ্ঞানের আলো ছড়িয়ে যেতে এই বই মেলার আয়োজন।
মেলাই দর্শনার্থীদের ভিড় ছিলো দেখার মত।এই সময় বই বিক্রির পাশাপাশি ছিলো কবিতা অাবৃতি,গল্প পাঠ,মাতৃভাষা আন্দোলনের চিত্র প্রদর্শনী।প্রতিনিধি রা আরো জানান এইবারের মত আয়োজন প্রত্যেক বছর চলমান থাকবে।