সাংবাদিক মোজাক্কির হত্যাসহ সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাঈন উদ্দীন,
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যা ও বোয়ালখালীতে সাংবাদিক সেকান্দর আলম বাবরের উপর হামলাসহ সারা দেশের সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে দোহাজারী পৌরসভার হাজারী শপিং সেন্টারের সামনে চন্দনাইশ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি এডভোকেট মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান বাবুল, সহ-সভাপতি মোজাহেরুল কাদের, আবু তালেব আনচারী, সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন দোহাজারী পৌরসভার সহায়ক সদস্য মো. শাহ্ আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চন্দনাইশ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম, বিজয় টিভি প্রতিনিধি নাসির উদ্দীন, সিপ্লাস টিভি প্রতিনিধি ফয়সাল চৌধুরী, প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক আজিমুশ্শ্বানুল হক দস্তগীর, দপ্তর সম্পাদক এম.এ হামিদ, প্রচার সম্পাদক কামরুল ইসলাম মোস্তফা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক মো. মাঈন উদ্দীন, ধর্ম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছাদেক হোসাইন, সদস্য জনি আচার্য্য, শহিদুল ইসলাম, ফায়জুল হক দস্তগীর, আরফাত হোসেন, তৌফিক আলম চৌধুরী প্রমূখ।

এসময় বক্তারা বলেন, গণমাধ্যমের অবাধ তথ্য প্রবাহের এ যুগে তথ্য সংগ্রহ করার সময় নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরকে গুলিবিদ্ধ করে নির্মমভাবে হত্যার মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে চরম ভাবে স্তব্ধ করা হয়েছে।

অপরদিকে বোয়ালখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সেকান্দর আলম বাবরের উপর হামলাসহ সারা দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। তারা মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্যমন্ত্রী সহ সংশ্লিষ্টদেরকে সাংবাদিকদের নিরাপত্তা বিধানেরও দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংবাদিক মোজাক্কির হত্যাসহ সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় : ০৭:৫৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১