Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা রাঙ্গুনিয়া পৌরসভায় চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

রাঙ্গুনিয়া পৌরসভায় চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

রাঙ্গুনিয়া পৌরসভায় চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

মাসুদা আকতার তিশা, বিশেষ প্রতিনিধিঃ
২৮ ফেব্রুয়ারী (রবিবার) সকাল থেকে রাঙ্গুনিয়া পৌরসভায় চলছে নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

রাঙ্গুনিয়া পৌরসভায় সব কেন্দ্রে এই প্রথমবার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ চলছে।

নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২ প্লাটুন (৪০ জন) বিজিবির ৩টি ভ্রাম্যমান দল, পুলিশের ৯টি মোবাইল টিমসহ কেন্দ্রে কেন্দ্রে ৩শত জন পুলিশ, র‌্যাব ও ডিবি পুলিশের টহল টিম মোতায়ন করা হয়েছে।

এছাড়া সুশৃঙ্খল রক্ষায় বিপুল সংখ্যক আনসার মোতায়নের পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

এই পৌরসভায় প্রায় ভোটার সংখ্যা ২৫ হাজার ৭৯১ জন। তাদের মধ্যে পুরুষ ভোটারসংখ্যা ১৩ হাজার ৫১৯ জন এবং নারী ১২ হাজার ২৭২ জন। ১১টি ভোট কেন্দ্রের ৭০টি বুথে এবার ইভিএম এ ভোট গ্রহণ চলছে এবং বিকাল ৪টা অবধি অব্যাহত থাকবে।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মো. শাহজাহান সিকদার ও বিএনপি মনোনীত প্রার্থী ও পৌরসভা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন শাহ প্রতিদ্বন্ধীতা করছেন। অন্যদিকে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।
পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও পৌরসভার ৩টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী ভোটে লড়ছেন।

তথসূত্রে জানা যায়,২০০০ সালের ৮ জুলাই রাঙ্গুনিয়া পৌরসভা গঠিত হয়। ২১.৬৮ বর্গ কিলোমিটার আয়তনের এ পৌরসভা ৯টি ওয়ার্ডে বিভক্ত ‘খ’ শ্রেণির পৌরসভা।
করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী রাঙ্গুনিয়া পৌরসভার প্রথম পৌর প্রশাসক ছিলেন।

বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২০০১ সালে পৌরসভা নির্বাচনে নুরুল আমিন তালুকদার মেয়র নির্বাচিত হন।

২০১১ সালের ১৮ জানুয়ারি রাঙ্গুনিয়া পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের খলিলুর রহমান চৌধুরী মেয়র নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগের মো. শাহজাহান সিকদার মেয়র নির্বাচিত হয়েছিলেন। এবারও তিনি জয়ের মাধ্যমে টানা জয় ধরে রাখার ব্যাপারে আশাবাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here