মাসুদা আকতার তিশা, বিশেষ প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী কর্মসূচি সফল করতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
তিনি তার বিশেষ বক্তব্যে বলেছেন জাতির পিতার জন্ম শত বার্ষিকীর সকল কর্মসূচি পালন হবে এই প্রজন্মের ছাত্রযুবকদের মুজিব আদর্শে উজ্জ্বীত করার লক্ষ্যে। এই কর্মসূচি হবে জননেত্রী শেখ হাসিনার সূচিত উন্নয়ন বিপ্লবের পক্ষে সর্বস্তরের জনসাধারণকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি স্বাধীনতা বিরোধীদের সব ষড়যন্ত্র রুখে দেয়ার সংকল্পে।এবং একই সাথে আরো বলেন, রাউজানে আয়োজিত এই কর্মসূচি হবে দেশের মধ্যে জেলা উপজেলা পর্যায়ে বর্ণাঢ্য ও সারা জাগানো।
তিনি বলেন আগামী ৬ মার্চ ছাত্রযুবকসহ কয়েক হাজার মানুষের অংশগ্রহনে ১০ কিলোমিটার ম্যারাথন’ থাকছে। সেটি শুরু হবে উপজেলার প্রবেশ দ্বার ছত্তারঘাট হালদা সেতু থেকে।এবং তা শেষ হবে জলিল নগর বাস স্টেশন গিয়ে।
অংশগ্রহনকারীদের মধ্যে উপজেলার ১৪ ইউনিয়ন ও পৌরসভার ৯ ওয়ার্ডের দলীয় নেতাকর্মী ছাড়াও অংশগ্রহনকারী দুই হাজার যুবক যুবতীর গায়ে থাকবে লাল-সবুজ রঙের শাড়ি ও টিশার্ট।
১ মার্চ (সোমবার) সকাল ১১ টায় রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি হিসেবে এবিএম ফজলে করিম চৌধুরী ছাড়াও আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।
অনুষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশগ্রহন করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, স্বপন দাশ গুপ্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, পৌরসভার নবনির্বাচিত মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অতীশ দর্শী চাকমা, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, হাইওয়ে থানার ইনচার্জ মো. কামরুল হাসান প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর আলম দ্বীন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, কৃষি কর্মকর্তা শাব্বির আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাউন্সিলর কাজী ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর বশির উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সরোয়ার্দি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. রোকন উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর আলমগীর আলী, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, বিএম জসিম উদ্দিন হিরু, লায়ন সাহাবুদ্দিন আরিফ, কাউন্সিলর এড. সমীর দাশগুপ্ত, দিলীপ কুমার চৌধুরী, কাউন্সিলর শওকত হাছান,পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহ সভাপতি কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া, মহিলা কাউন্সিলর নাছিমা আক্তার, জেবুন নেছা, জন্নাতুল ফেরদৌস ডলি, কাউন্সিলর মো. আজাদ হোসেন, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক তপন দে, পৌর যুবলীগ নেতা আবু সালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু প্রমুখ।