Home আইন ও আদালত এক ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কক্সবাজার আদালত

এক ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কক্সবাজার আদালত

এক ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কক্সবাজার আদালত

কক্সবাজার প্রতিনিধি,
নিজের মেয়েকে ধর্ষণের দায়ে অভিযুক্ত পিতা শামসুল আলম (৪৫)কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থ দণ্ডাদেশ দিয়েছে আদালত। জরিমানার টাকা অনাদায়ে আরো অতিরিক্ত ১ বছর কারা ভোগ করতে হবে।

৩ মার্চ বুধবার কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর  বিচারক জেবুন্নাহার আয়েশা আসামির উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি শামসুল আলম রামুর রশিদ নগর ৮ নং ওয়ার্ড ধলিরছরা মুরাপাড়া এলাকার আবদুর রহমানের ছেলে।
আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী।

রাষ্ট্র পক্ষের আইনজীবী স্পেশাল পিপি সৈয়দ মো. রেজাউর রহমান রেজা সংবাদ মাধ্যমকে এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন।

শামসুল আলমের স্ত্রী রাজিয়া বেগম (৩৮)
২০১৮ সালের ৬ জুলাই শামসুল আলমের বিরুদ্ধে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ তুলে রামু থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ মে ৯ (১) ধারায় আসামি শামসুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

মামলায় রাজিয়া বেগম উল্লেখ করেছেন, ২০১৮ সালের ২৮ জুন রাত সাড়ে ১১ টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে পিতা শামসুল আলম। পরে মেয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিস্তারিত জানতে পারেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ মো. রেজাউর রহমান রেজা আদালতের রায়ে সন্তুষ প্রকাশ করে বলেন, ধর্ষণের ঘটনা সত্য প্রমাণিত হয়ে আদালতে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। এ রায়ে বাদিপক্ষ সন্তুষ্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here