Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা ফটিকছড়িতে সাবরিনা চৌধুরীর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত

ফটিকছড়িতে সাবরিনা চৌধুরীর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত

ফটিকছড়িতে সাবরিনা চৌধুরীর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা,
বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক তরুণ আওয়ামী লীগ নেত্রী সাবরিনা চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য মনোনীত হওয়ায় সংবর্ধনা দিয়েছে নাজিরহাট পৌরসভার সর্বস্তরের জনসাধারণ। রোববার বিকেলে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট দিয়ে তাকে বরণ করা হয়।শুক্রবার (৫ মার্চ) বিকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট ঝংকার এলাকায় আয়োজিত এ গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগ’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মুহাম্মদ সোলায়মান।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা মফিজ তালুকদার ও নাজিরহাট পৌর যুবলীগ নেতা ইমাম হোসেন মুন্নার যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- উত্তর জেলা ছাত্রলীগ নেতা ইরফান জেরিন, মুহাম্মদ আমজাদ, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের আইন বিষয় সম্পাদক মীর আইয়ুব, সবুজ পরিবেশ আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক মহিন, উপজেলা ছাত্রলীগ এর সহ সভাপতি রকি,সবুজ পরিবেশ আন্দোলন ফটিকছড়ির সভাপতি আমান,সাধারন সম্পাদক ইসমাইল,উপজেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক রিফাত,ছাত্রলীগ নেতা রাসেল,টিপু,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেত্রী আনিকা ইবনাত,বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা রিদয়, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদিকা ফাহিমা নাহি,সদস্য সাফওয়ান মোরশেদ।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সাম্পাদক সাহেদ আমান তানভীর, যুগ্ম-সম্পাদক ইয়াসির আরাফাত, সাজ্জাদুল ইসলাম নাজিরহাট পৌরসভা শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সাম্পাদক নেজাম মাহমুদ, যুগ্ম-সাধারণ সাম্পাদক ফরহাদ হোসেন, এমরান, সোহেল, আরমান, রবি, মনির, রিপন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here