বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সামাজিক, রাষ্ট্রীয় ঐক্য নিয়ে কাজ করতে হবে- মোছলেম উদ্দীন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, ‘বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে যে প্রত্যয় রয়েছে তা বাস্তবায়নে কাজ করতে হবে। বাঙালি জাতির অস্তিত্বের সঙ্গে নিবিড় ভাবে জড়িয়ে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বোয়ালখালী থানা পুলিশ মাঠে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে দেশব্যাপী আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সামাজিক, রাষ্ট্রীয় ঐক্য নিয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। অগ্রযাত্রায় শ্রম ও ঘাম রয়েছে। দারিদ্র্যতার কঠোর রূপ তিনি দেখেছেন।

ক্ষুধা-দারিদ্র্য নিয়তি হিসেবে মেনে নিয়েছিল তখনকার জনগণ। এসব দারিদ্র্যতার বিভীষিকাময় ইতিহাস মনে পড়লে এখনও শিহরিত হই। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে, রাস্তা-ঘাটের উন্নয়ন হয়েছে। ক্ষুধা-দারিদ্র্যকে তলানি করে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলেন মোছলেম উদ্দীন আহমদ।

রবিবার (৭ই মার্চ) বিকালে বোয়ালখালী থানার মাঠ প্রাঙ্গণে অফিসার ইনচার্জ আবদুল করিম’র সভাপতিত্বে ও তদন্ত ওসি আবুল কালামের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, এস,এম সেলিম, শামীম আরা বেগম, নুরুল আমিন চৌধুরী, শাহাদাৎ হোসেন, রেজাউল করিম বাবুল, অধ্যক্ষ সমীর কান্তি দাশ, মোঃ জহুরুল ইসলাম জহুর, আবদুল মান্নান রানা, চেয়ারম্যান এস,এম জসিম উদ্দিন সহ অনুষ্ঠানে বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও কেক কেটে অনুষ্ঠান উদযাপন করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সামাজিক, রাষ্ট্রীয় ঐক্য নিয়ে কাজ করতে হবে- মোছলেম উদ্দীন

আপডেট সময় : ০৯:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১