মাসুদা আকতার তিশা, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজানে বিপণিকেন্দ্রের সামনে পার্ক করে রাখা একটি ব্যক্তিগত গাড়িতে হঠাৎ আগুন ধরে পুড়ে যায়।
আজ সোমবার (৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এঘটনাটি ঘটে। উপজেলার পথেরহাট তরকারি বাজারের এস এম শপিং সেন্টারের সামনে গাড়িটি পার্ক করে রাখা অবস্থায় হঠাৎ আগুন লেগে এ ঘটনা ঘটে।
খবর পাওয়ার পর রাঙ্গুনিয়া ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা সেখানে যায়। কিন্তু তারা আগুন নেভাতে পারলেও গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।
স্থানীয় বাসিন্দা ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে তরকারি বাজারের সামনে গাড়িটি পার্ক করে চলে যান চালক।এ সময় দোকানপাট প্রায় বন্ধ ছিল। এরই মধ্যে হঠাৎ গাড়িটিতে আগুন দেখতে পান অনেকে।
এ ঘটনাটি মুলত কীভাবে ঘটেছে, সেটি ফায়ার সার্ভিস নিশ্চিতভাবে বলতে পারেনি। পুলিশ জানায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আরো বলেন, চালক( মুহাম্মদ মফিজ) এসে আগুন নেভানোর চেষ্টা করলে তিনি আহত হয়ে থাকেন। তাঁকে চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে মালিককে খুঁজে পায়নি পুলিশ।