চমেকে মরা গাছ ভেঙ্গে প্রাণ গেল পান বিক্রেতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে গাছ ভেঙে পড়ে আয়েশা বেগম নামে ৪৮ বছর বয়সী এক ভাসমান পান বিক্রেতার মৃত্যু হয়েছে।

বুধবার (১০ মার্চ) রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টার দিকে তিনি মারা যান।
আয়েশা বেগম নোয়াখালীর সোনাইমুড়ী থানাধীন নাটেশ্বর গ্রামের বাসিন্দা। নগরের লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় বসবাস করতেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁঁড়িতে দায়ীত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আয়েশা বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ফেরি করে পান বিক্রি করতেন। দুর্ঘটনায় তার বাম পা ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান। পরে মধ্যরাতে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২১ নভেম্বর হাসপাতালের পার্কিংয়ে গাছ ভেঙে পড়ে দু’টি প্রাইভেট কার ও একটি সিএনজি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চমেকে মরা গাছ ভেঙ্গে প্রাণ গেল পান বিক্রেতার

আপডেট সময় : ১২:২৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১