Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা বাঁশখালীতে নুরুল ইসলাম হত্যার প্রতিবাদে মানববন্ধন

বাঁশখালীতে নুরুল ইসলাম হত্যার প্রতিবাদে মানববন্ধন

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেন চাম্বল বাজারের ব্যবসায়ীরা।

১৯ মার্চ (শুক্রবার) সকালে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী, চাম্বল বাজার ব্যবসায়ী সমিতির (ও-ব্লক)’র সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, সাধারন সম্পাদক ফখরুদ্দীন মোহাম্মদ তারেক,(সি-ব্লক)’র সাধারন সম্পাদক বিনয় ভুষন নাথ,
(বি-ব্লক) সভাপতি বশির আলম, সাইফুল ইসলাম, ইউপি সদস্য ছৈয়দ নুর,রেজাউল করিম,মোহাম্মদ জালাল ,মৌলানা কাইছার,ফারুক চৌধুরী, বশির আহমদ,খলিলুর রহমান,আরিফ উদ্দীন,জাগের, মোঃ ইলিয়াছ চৌধুরী, আমির, নাছির উদ্দীন প্রমূখ।

উল্লেখ্য, গত ১৬ মার্চ (মঙ্গলবার) রাতে চাম্বল বাজার থেকে দোকান বন্ধ করে পায়ে পায়ে হেঁটে নিজ বাড়িতে ফেরার পথে চাম্বল উচ্চ বিদ্যালয়ের সামনে ব্যবসায়ী নুরুল ইসলাম (৩৫)কে পথরোধ করে হামলা চালায় কয়েকজন ছিনতাইকারী। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে নগদ প্রায় ৩-৪ লাখ টাকা ছিনিয়়ে নিয়ে যায় ওই ছিনতাইকারীরা । ছুরিকাঘাত কারার পর তাঁর আর্থ চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
নিহত নুরুল ইসলাম চাম্বল বাজারের মুরগি ও ডিম ব্যবসায়ী আব্দুর রহমানের পুত্র। তিনিও তার বাবার সাথে একই ব্যবসা করতেন।

মানববন্ধনে ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী সহ অংশগ্রহণকিরা অবিলম্বে নুরুল ইসলাম এর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here