আইআইইউসির নতুন ভিসি ড.আলী আজাদী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১ ৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংবাদ বিজ্ঞপ্তি,
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি মনোনীত করা হয়েছে।

আইআইইউসির ভিসি প্রফেসর গোলাম মহিউদ্দিন বিশ্ববিদ্যালয়টির ভিসি হিসেবে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করার পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের এক জরুরি সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা- ৩১ এর উপধারা-৬ এর অনুসরণে প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীকে সাময়িকভাবে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

গতকালের সভায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য প্রফেসর ড. মুইনউদ্দিন আহমদ খানের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। তিনি গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় ইন্তেকাল করেন।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সাহিত্যিক এবং গবেষক প্রফেসর ড. মুইনউদ্দিন আহমদ খান আইআইইউসির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রখ্যাত এই শিক্ষাবিদের মৃত্যু যুগপৎ তার পরিবার ও আইআইইউসি ট্রাস্টের জন্য অপূরণীয় ক্ষতি বলে সভায় অভিহিত করা হয়। মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি আ ন ম শামশুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আইআইইউসির নতুন ভিসি ড.আলী আজাদী

আপডেট সময় : ১০:৫৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১