Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা চন্দনাইশে ব্যবসায়ী কাঞ্চন দাশের সংবাদ সম্মেলন

চন্দনাইশে ব্যবসায়ী কাঞ্চন দাশের সংবাদ সম্মেলন

মাঈন উদ্দীন, চন্দনাইশ:
চন্দনাইশ উপজেলার দোহাজারীর পৌরসভার পোল্ট্রি ফিড ব্যবসায়ী কাঞ্চন দাশের টাকা আত্মসাৎ ,চেক চুরি,মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। গতকাল ৩ এপ্রিল বিকালে দোহাজারী একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে কাঞ্চন বলেছেন,কালিইয়াশ কাঠঘরের মোস্তাক মিয়া তার সাথে সু-সস্পর্ক গড়ে তুলে জমি ক্রয়ের কথা বলে দুইটি চেকে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে জমি দেয়নি। তাছাড়া তার দোকানের ম্যানাজের নাসির উদ্দীনের সাথে যোগসাজশে ক্যাশ থেকে তার স্বাক্ষরিত চেক নিয়ে ৩০ লক্ষ টাকা বসিয়ে মিথ্যা মামলা সাজিয়ে আদালতে মামলা দায়ের করেন। তাছাড়া কয়েকটি সংবাদপত্রে মিথ্যা সংবাদ পরিবেশন করে।এ বিষয়ে কাঞ্চন তার চেক উদ্ধারের জন্য এবং প্রতারণা পূবর্ক ১৩ লক্ষ ৫০ হাজার টাকা আত্মসাতের বিষয় উল্লেখ করে আদালতে পৃথক পৃথক মামলা দায়ের করেন। তিনি এ ব্যাপারে আইনি সহায়তা কামনা করে কতর্ৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন। সংবাদ সম্মেলনে কাঞ্চনের ভাগিনা পলাশ বিশ্বাস,ভাই চম্পক দাশ সাথে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here