Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ পটিয়ায় পুকুরে ডুবে ২য় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু।

পটিয়ায় পুকুরে ডুবে ২য় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু।

পটিয়ায় পুকুরে ডুবে ২য় শেনীর শিক্ষার্থীর মৃত্যু

পটিয়া প্রতিনিধিঃ

পটিয়ায় পানিতে ডুবে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা যায়, পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের মধ্যমপাড়ার নজরুল ইসলামের ছেলে মোঃ সাইফুজ্জামান বিজয় (১০) তাদের বসত ঘরের পেছনের পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল এগারটার দিকে খেলতে গিয়ে পুকুরের পড়ে যায় বিজয়। এক র্পযায়ে ছেলেটিকে দেখতে না পেয়ে খোঁজতে গেলে এসময় পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলেটিকে মৃত ঘোষণা করে। এব্যাপারে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ সুপ্রিয়া বড়ুয়া জানান, দুপুর বারটার দিকে পানিতে ঢুবে যাওয়া একটি ছেলেকে হাসপাতালে নিয়ে অাসেন লোকজন। দেখার পর ছেলেটিকে মৃত পাওয়া যায়। ধারনা করা হচ্ছে পুকুরে ঢুবার পরপরই শিশুটির মৃত্যু হয়েছে।

নিহত ছেলেটির পিতা নজরুল ইসলাম জানান, সকালে খেলার ছলে ঘরের পেছনের পুকুরে সবার অজান্তে ঢুবে যায়। সে সময় তাকে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুজির পর তার দেহটি পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে অামার ছেলেটিকে অার বাঁচাতে পারিনি। সে অাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here