Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা আনোয়ারায় এমপি ওয়াসিকা আয়েশা খানের ঈদ উপহার সামগ্রী বিতরণ

আনোয়ারায় এমপি ওয়াসিকা আয়েশা খানের ঈদ উপহার সামগ্রী বিতরণ

আনোয়ারা প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের সমস্যার কারণে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এবার ঈদ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক বেগম ওয়াসিকা আয়শা খান এমপি।

বৃহস্পতিবার (৫ মে) সকালে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে অসহায় ও হতদরিদ্র ২৫০ পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল- পোলাও চাল, চিনি, সেমাই, দুধ, তেল, আলু, পিঁয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী।

এর আগেও তিনি আনোয়ারার বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রী ও নগদ অর্থসহ বিতরণ করে এসেছিলেন।

বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক বেগম ওয়াসিকা আয়শা খান এমপির পক্ষে এ সব ঈদ উপহার সামগ্রী অসহায় ও হতদরিদ্র পরিবারের ঘরে ঘরে গিয়ে বিতরণ করেন আনোয়ারা নিলুফা কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির সভাপতি ও ইউপি সদস্য আজিজুল হক আজিজ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন ছোটন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here