Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা রাউজানে আগুন লেগে পুড়েছে বসতঘর

রাউজানে আগুন লেগে পুড়েছে বসতঘর

রাউজানে আগুন লেগে পুড়েছে বসতঘর

মাসুদা আকতার, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজানে আগুনে পুড়েছে একটি বসতঘর। এই ঘটনায় আনুমানিক ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাভাবে ধারণা।

(৮-মে) শনিবার গভীর রাতেরাউজান উপজেলার ৯ নং পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামের ২ নং ওয়ার্ডের রতন দত্ত (৫০) এর ঘরে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

তথসুত্রে জানা যায়, চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান মো: রোকন উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস’কে খবর দেন, এসময় এলাকার লোকজনের চেষ্টায় আশেপাশের আরও কয়েকটি ঘর রক্ষাপান।

তবে খবর পেয়ে রাঙ্গুনিয়া একটি ফায়ার সার্ভিস আসার আগেই ঘরটি সর্ম্পূণ পুড়ে যাই। প্রায় কয়েক ঘন্টা কাজ চালিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে, স্থানীয় চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসি, স্থানীয় লোকজনসহ আগুন নিয়ন্ত্রণে কাজ করি, পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত রতন দত্তের পরিবারে দুই ছেলে একই কাঁচা ঘরে বসবাস করেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিক ভাবে নগদ ১০ হাজার টাকা দেয়া হয়েছে, তিনি জানান ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here