Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা ‘আহার’ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আহার বিতরণ সম্পন্ন!

‘আহার’ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আহার বিতরণ সম্পন্ন!

‘আহার’ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আহার বিতরণ সম্পন্ন!

এম.মোবারক হোসাইন, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম জেলা শাখা বটতলী শহরের অলিতে গলিতে থাকা মানসিক ভারসাম্যহীন (ভবঘুরে) ও ছিন্নমূল মানুষদের মাঝে আজ থেকে শুরু হয়েছে “আহার” সংগঠন দুপুরের খাবার বিতরন।

এই সময় উপস্থিত ছিলেন আহার চট্টগ্রাম জেলার এডমিন শারজিল মাহমুদ আহাদ. কো এডমিন আতিকুর রহমান আতিক ও আহার চট্টগ্রাম জেলার সদস্য তৌহিদুল ইসলাম তুহিন. মোহাম্মাদ রাজিব. মিজান. রাজিব শীল. নুসরাত জাহান লিলি. সানজিদা ইসলাম. মিসকাতুল জান্নাত মিসবাহ. আরিফা. ইফা. জেমি সহ প্রমুখ

এ সময় “আহার” সংগঠনের চট্টগ্রাম জেলার এডমিন মোঃ শারজিল মাহমুদ আহাদ জানান প্রতিনিয়তই তাদের এ খাবার বিতরণ সহ বিভিন্ন আর্থিক সাহায্য অব্যহত থাকবে।তিনি আরো বলেন আমাদের ইচ্ছে আছে কিন্তু সামর্থ নেই। তাই আমরা যদি নিজেদের অবস্থান থেকে সকলে এই ছিন্নমূল ও ভবঘুরে মানুষ গুলোর পাশে দাড়াই তাহলে তাদেরকে আর না খেয়ে অনাহারে থাকতে হতো না।

আহার সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে ছিন্নমূল ও ভবঘুরে হচ্ছে মানুষের পাশে দাড়ানো।সবার মুখে খাবার তুলে দেওয়া এবং চিকিৎসা ব্যবস্থা করা। তাইতো তাদের শ্লোগান আহার “সামিল হন যুদ্ধে, ক্ষুধার বিরুদ্ধে”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here