কর্ণফুলীতে সাড়ে ২৯ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক; ট্রাক জব্দ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে ৯০ লক্ষ টাকা মূল্যের ২৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

মঙ্গলবার (২৬ মে) রাত ৩টার দিকে শিকলবাহার হোটেল জামাল শাহ এর সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজারের উখিয়া থানার পশ্চিম মরিচ্যা পালং গ্রামের মীর আহমেদের পুত্র সৈয়দ নূর (২৮) অপরজন একই এলাকার আবদুল মালেকের ছেলে ইমরান ছাদেক (২৫)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি ট্রাক মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসছে। শিকলবাহা এলাকায় ট্রাকটি তল্লাশি চালিয়ে ২৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এসময় ২ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের ব্যবসায়ীর নিকট বিক্রয় করে।উদ্ধার হওয়া ইয়াবাসহ আটক দুই মাদক ব্যবসায়ীকে কর্ণফুলী থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কর্ণফুলীতে সাড়ে ২৯ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক; ট্রাক জব্দ!

আপডেট সময় : ১০:০০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১