Home অন্যান্য সাউথ চট্টগ্রাম হসপিটালের উদ্যোগে উন্মুক্ত ফ্রি ব্লাড গ্রুপিং সম্পন্ন

সাউথ চট্টগ্রাম হসপিটালের উদ্যোগে উন্মুক্ত ফ্রি ব্লাড গ্রুপিং সম্পন্ন

সাউথ চট্টগ্রাম হসপিটালের উদ্যোগে উন্মুক্ত ফ্রি ব্লাড গ্রুপিং সম্পন্ন

ফারহান উদ্দীন সোহাগ, কর্ণফুলী প্রতিনিধিঃ
কর্ণফুলী উপজেলার অন্তর্গত সাউথ চট্টগ্রাম হসপিটালের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং চিকিৎসা সেবা পাচ্ছে স্কুল, কলেজ এবং মাদ্রাসার সর্বস্তরের শিক্ষার্থীরা। এই কার্যক্রম গত ২৭ ই মে ২১ইং (রোজ-বৃহস্পতিবার) হতে শুরু হয়ে এখনো চলমান আছে।

এ বিষয় নিয়ে সাউথ চট্টগ্রাম হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোশারপ হোসেন বলেন- বর্তমান সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ছাত্র-ছাত্রীদের ইউনিক আইডি তৈরি করার কার্যক্রম হাতে নিয়েছে, এতে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ থাকা বাধ্যতামূলক। তাই সরকারের কাজকে সাধুবাদ জানিয়ে আমাদের ক্ষুদ্র প্রয়াসে এই উদ্যোগ গ্রহন করা।

তিনি আরো বলেন, আমরা ইতোমধ্যে প্রায় ৫০০ শিক্ষার্থীর ফ্রি ব্লাড গ্রুপিং সম্পূর্ণ করেছি এবং সর্বোচ্ছ সংখ্যক শিক্ষার্থীর মাঝে ফ্রি ব্লাড গ্রুপিং সেবা প্রদানের চেষ্টা করছি। এ সেবা কার্যক্রম শুদু মাত্র কর্ণফুলীর শিক্ষার্থীদের মাঝে সীমাবদ্ধ নয়।

কর্ণফুলী পটিয়া আনোয়ারা সহ আরো বিভিন্ন উপজেলার মানুষ এই সেবা গ্রহন করছে। শিক্ষার্থীরা রক্তের গ্রুপ নির্ণয় নিয়ে যাতে বিপাকে না পড়ে তাই এ ক্ষুদ্র প্রচেষ্টা। শিক্ষার্থীদের পরিচয়পত্র, রেজিষ্ট্রেশন কার্ড বা ভর্তি ফরমের ফটোকপি দিয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা যাবে।

তিনি আরো বলেন, আমরা রক্তের গ্রুপ নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে একটা ডাটাবেজ তৈরি করছি, যাতে মুমূর্ষু অবস্থায় কোন রোগীর রক্তের প্রয়োজন হলে অতিসত্বর রক্তের ব্যবস্থা করা যায়।

তিনি আরো বলেন আমরা অতিসত্বর কর্ণফুলী উপজেলা শিক্ষার্থীদের জন্য ৫০% ডিসকাউন্টে চিকিৎসা সেবা দেওয়ার জন্য উদ্যোগ গ্রহন করতে যাচ্ছি। যাতে করে শিক্ষার্থীরা কম মূল্যে ভালো চিকিৎসা সেবা পেতে পারে।

এছাড়াও অদ্য ৩০-ই মে ২০২১ইং চরলক্ষ্যা ইউনিয়নের শিক্ষা প্রতিষ্টান সমূহের বুথের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আলী এবং শিকলবাহা ইউনিয়নের শিক্ষা প্রতিষ্টান সমূহের বুথের শুভ উদ্বোধন করেন শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম। সে সময় আরো উপস্থিত ছিলেন সাউথ চট্টগ্রাম হসপিটালের ভাইস চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং হসপিটালের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এসময় সাউথ চট্টগ্রাম হসপিটালের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here