স্বামীকে থানায় ইয়াবা দিতে গিয়ে আটক স্ত্রী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি,
কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশ হেফাজতে থাকা মাদক ব্যবসায়ী স্বামীকে ইয়াবা সবরাহ করতে গিয়ে পাখি আক্তার (৩২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ জুন) দুপুরে চৌদ্দগ্রাম থানায় এ ঘটনা ঘটে। আটককৃত পাখি আক্তার উপজেলার কালিকাপুর ইউনিয়নের দূর্গাপুর (ছুফুয়া) গ্রামের মো. বিল্লাল মিয়ার স্ত্রী।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৩ জুন) পাখি আক্তারের স্বামী এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ি বিল্লাল মিয়াকে (৪০) পাঁচ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় রাতে তার নামে থানায় মামলা করা হয়।

সোমবার দুপুর ১২টার দিকে বিল্লালকে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলাকালীন সময়ে স্ত্রী পাখি আক্তার তার সঙ্গে দেখা করতে থানায় আসেন। এ সময় থানায় প্রবেশের মুল ফটকে পাখি আক্তারের সঙ্গে থাকা বিল্লালের জন্য নিয়ে আসা কাপড়ের ব্যাগ তল্লাশী করে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় তার নামেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে স্বামী-স্ত্রী দু’জনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বামীকে থানায় ইয়াবা দিতে গিয়ে আটক স্ত্রী!

আপডেট সময় : ০৫:৩১:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১