রাইখালীতে বন্যহাতির আক্রমনে এক বৌদ্ধ ভিক্ষু নিহত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটি প্রতিনিধি,
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলাধীন ২নং রাইখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু হয়েছে। নিহত বৌদ্ধ ভিক্ষু ভদন্ত আজ্ঞাধাম্মা থের( ৫৮) ঐ ইউনিয়নের ৫নং ওয়ার্ড কারিগর পাড়ার তম্বঘোনা বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ছিলেন। সোমবার (১৯ জুলাই) সকাল ৫.৩০ মিনিটে বিহার এর পাশে এই ঘটনা ঘটে বলে জানান কারিগর পাড়ার কার্বারি উথোয়াইপ্রু মারমা। তিনি জানান, নিহত বৌদ্ধ ভিক্ষু বিহারে পুজা শেষ করে বিহার হতে বের হলে বন্য হাতি ভান্তেকে আক্রমন করলে তিনি ঘটনাস্থলে নিহত হন। এতে, আশেপাশে বাড়ী ঘর দূরে থাকায় সেই মূহুর্তে ভিক্ষুকে বাঁচাতে কেউ আসেনি।

রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়ামং মারমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া এলাকার তম্বঘোনা বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ হাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী প্রতিবেদক কে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত চন্দ্রঘোনা থানার পুলিশ সদস্য ফোর্স গেছেন। এবং এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাইখালীতে বন্যহাতির আক্রমনে এক বৌদ্ধ ভিক্ষু নিহত!

আপডেট সময় : ০৩:৩১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১