Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা ১২ হাজার পরিবারের মাঝে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের কুরবানি গোস্ত বিতরণ!

১২ হাজার পরিবারের মাঝে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের কুরবানি গোস্ত বিতরণ!

১২ হাজার পরিবারের মাঝে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের কুরবানি গোস্ত বিতরণ!

মহিউদ্দীন মনজুর
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

দক্ষিণ চট্টগ্রামের ১২ হাজার পরিবারের মাঝে কোরবানির গোস্ত বিতরণ করেছেন আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২২ জুলাই) আনোয়ারা উপজেলা রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া গ্রামের মাদ্রাসা আরবিয়া খাইরিয়ার প্রাঙ্গণে হতদরিদ্র পরিবারের মাঝে গোস্ত বিতরণ করা হয়।

এ কার্যক্রম বুধবার (২১ জুলাই) থেকে তিনদিন ব্যাপি চলে। দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, কর্ণফুলী,পটিয়া,চন্দনাইশ ও বাঁশখালী উপজেলাসহ চট্টগ্রাম মহানগরের হতদরিদ্র পরিবারগুলো এবং বিভিন্ন এতিমখানায় এই গরু ও ছাগলের গোস্ত পৌছে দেওয়া হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন,আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মো. সালেহ, চেয়ারম্যান মাওলানা সোহাইল সালেহ, মহাসচিব হাসান মাহমুদ ফয়সাল, অর্থ সম্পাদক ফাহাদ সালেহ ও প্রকল্প সমন্বয়কারী আবরার নেওয়াজ সহ ফাউন্ডেশনের কর্মকর্তারা।

আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের আবরার নেওয়াজ বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আনোয়ারা সহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ১২ হাজার পরিবারের মাঝে কোরবানির গোস্ত বিতরণ করা হয়েছে। বুধবার (২১ জুলাই) থেকে শুরু হওয়া কুরবানির কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here