Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ মধ্যযুগীয় কায়দায় শিশু নির্যাতন, গরম খুন্তি দিয়ে ক্ষত বিক্ষত পুরো শরীর!

মধ্যযুগীয় কায়দায় শিশু নির্যাতন, গরম খুন্তি দিয়ে ক্ষত বিক্ষত পুরো শরীর!

মধ্যযুগীয় কায়দায় শিশু নির্যাতন, গরম খুন্তি দিয়ে ক্ষত বিক্ষত পুরো শরীর!

মোহাম্মদ রাকিবুল ইসলাম চৌধুরী,
ফটিকছড়িতে শাহীন মনি নামের ৩ বছরের শিশুকে খুন্তি দিয়ে সারা শরীল ক্ষত বিক্ষত করে দিয়েছে সৎ মা নিগার সুলতানা বৃষ্টি(২৪)।

গত শনিবার রাতে পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া আবদুর রহমান টেন্ডলের বাড়ীতে এ ঘটনা ঘটে। আহত শিশুর বাবা মোঃ করিম বাদী হয়ে রবিবার ৫ সেপ্টেম্বর রাতে থানায় মামলা দায়ের করেছে।

জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাতে শিশু শাহীন মনিকে গরম খুন্তি দিয়ে ক্ষত বিক্ষত দেবার পর তাদের ঘরে বাহির থেকে যেন কেহ প্রবেশ করতে না পারে সে জন্য তালা বদ্ধ করে রাখে।

গতকাল রবিবার সন্ধ্যায় শাহীন মনি ঘর থেকে বের হলে স্থানীয়রা আহত অবস্থায় দেখে স্থানীয় কাউন্সিলর রফিকুল আলমকে জানান। তিনি ঘটনা স্থলে এসে থানা পুলিশকে জানালে থানা হতে এস আই জিয়াউল হক জিয়া ও এ এস আই মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থলে গিয়ে সৎ মা নিগার সুলতানা বৃষ্টিকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় সর্বস্তরের কয়েক শত মানুষ জড়ো হয়।

এদিকে আহত শাহিন মনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করার জন্য ছাড় পত্রে উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here