মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দুই আহত একজন!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:১৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১ ৫ বার পড়া হয়েছে
ফরহাদ হোসেন, মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। সেইসাথে আবু রায়হান (১৭) নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকঘর ( বড়কমলদহ) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় চট্টগ্রাম মুখী কাভার্ডভ্যানের চালক ও চালকের সহকারি নিহত হয়েছে। তবে এখনো পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
আহত রায়হানকে চট্টগ্রাম মেডিক্যালে প্রেরণ করা হয়েছে।










