Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা লেখক নাহিদ আহসান ও জ্ঞানকোষ প্রকাশনী’র চুক্তি সম্পন্ন!

লেখক নাহিদ আহসান ও জ্ঞানকোষ প্রকাশনী’র চুক্তি সম্পন্ন!

বিশেষ প্রতিবেদক,
সৃজনশীল প্রকাশনা জগতের অন্যতম সেরা জ্ঞানকোষ প্রকাশনী’র সঙ্গে চুক্তিবদ্ধ হলেন লেখক নাহিদ আহসান। আগামী ২০২২ বইমেলা উপলক্ষ্যে নাহিদ আহসানের উপন্যাস প্রকাশিত হবে জ্ঞানকোষ প্রকাশনী থেকে। নাহিদ আহসানের দ্বিতীয় বই এবং প্রথম উপন্যাস এটি।

গত ২০২১ বইমেলা উপলক্ষ্যে নাহিদ আহসানের প্রথম গল্পগ্রন্থ ‘মায়ের নীল শাড়ি’ প্রকাশিত হয়েছিলো। পাঠকপ্রিয় হওয়ায় বই প্রকাশ হবার চার মাসের মধ্যে বইটির প্রথম মুদ্রন শেষ হয়। প্রথম বই দিয়েই পাঠকদের মনে জায়গা করে নেয়া নাহিদ আহসান এবার লিখছেন উপন্যাস।

উপন্যাস সম্পর্কে নাহিদ আহসানকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমি সবসময়ই জীবনের গল্প বলতে ভালোবাসি, তারই ধারাবাহিকতায় এবার আমার উপন্যাসের মধ্য দিয়ে ওঠে আসবে কিছু মানুষের দুঃখ জমাট বাঁধা জীবনের গল্প। গল্পগ্রন্থ বেশ ভালোভাবে নিয়েছে পাঠকেরা, এবার আশা রাখছি তার চেয়েও সেরা কিছু দেয়ার। পাঠক এবার আরও খুশি হবে।’ তিনি আরও বলেন, ‘জ্ঞানকোষ প্রকাশনী অনেক বছর ধরে বই নিয়ে কাজ করছে, এরকম অভিজ্ঞ একটা জায়গায় বই প্রকাশ করার বিষয়টা আমার কাছে বেশ দারুণ। তরুণ হিসেবে এখনও অনেক কিছু শেখা বাকি, সেদিক থেকে আমি অনেক কিছু শিখতেও পারব। তারা অসাধারণ। দুর্দান্ত কাজ করছে।’

১৯৮৮ সালে প্রতিষ্ঠা লাভ করা জ্ঞানকোষ প্রকাশনী এখন পর্যন্ত প্রকাশনা জগতে দুর্দান্ত কাজ করে প্রশংসনীয় অবদান রেখেছেন। হুমায়ূন আহমেদ, মুহম্মদ জাফর ইকবাল থেকে শুরু করে অসংখ্য জনপ্রিয় লেখকদের বই নিয়ে কাজ করে যাচ্ছেন। তরুণদের সুযোগ করে দিচ্ছেন সাহিত্যে অবদান রাখার। তারই ধারাবাহিকতায় তরুণ লেখক নাহিদ আহসানের সঙ্গে জ্ঞানকোষ প্রকাশনী’র এই চুক্তি একটা সুন্দর ভবিষ্যতের আশা দেখায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here