Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ বাঁশখালীতে বর্ণাট্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উদযাপিত!

বাঁশখালীতে বর্ণাট্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উদযাপিত!

বাঁশখালীতে বর্ণাট্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উদযাপিত!

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা ও পৌরসভা আওয়ামী,যুব,ছাত্র,মহিলা আওয়ামীলীগের যৌথ উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর(মঙ্গলবার) বিকেলে উপজেলা আওয়ামীলীগের নবনির্মিত নিজস্ব কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী(খোকা)’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাঁশখালীর সাংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী (এমপি)।সঞ্চালণায় ছিলেন,উপজেলা যুবলীগের সভাপতি ও বাহরছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ছরোয়ারা আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহেনা আক্তার কাজমী, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশীদ আহমদ চৌধুরী,কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এড. আ.ন.ম শাহাদত আলম,চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী,বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো.কফিল উদ্দীন, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মো.ইয়াছিন তালুকদার,খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ বদরুদ্দিন চৌধুরী,পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট এস.এম তোফাইল বিন হোসাইন, বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক মুহাম্মদ আজিজুল ইসলাম,জিল্লুল করিম শরীফি, ভিপি শামসুল ইসলাম,টুটুন চক্রবর্তী,পৌরসভা যুবলীগের আহবায়ক মোহাম্মদ হামিদ উল্লাহ,চট্টগ্রাম দঃ ছাত্রলীগের সহ-সভাপতি নঈম উদ্দীন মাহফুজ, রয়ান জন্নাত,সেলিম উদ্দিন চৌধুরী, নুর মোহাম্মদ আজাদ, শিহাবুল হক সিকদার,আবদুল অদুদ লেদু,সেলিম আকতার,বেদার উদ্দিন,ফৌজুল কবির,ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোসাইন,আবছার উদ্দিন ঝান্টু, আবদুল গফুর, রোজিনা সুলতানা, মিজান সিকদার, মোরশেদুল আলম নাদিম, ইফতেখার হোসেন বাবু, সাইফুল আজম,মিজানুর রহমান, ইমরুল হক চৌধুরী ফাহিম,মিজানুর রহমান তালুকদার,সরল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন,বিশ্বের দরবারে এদেশের অর্থনীতিকে আরো সমৃদ্ধশালী করণ,জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নে ও এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরো শত বছর আমাদের মাঝে বেঁচে থাকতে হবে মহান আল্লাহর কাছে এটাই আমাদের প্রার্থনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here