Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ হালদায় আবারো মৃত ডলফিন!

হালদায় আবারো মৃত ডলফিন!

হালদায় আবারো মৃত ডলফিন!

নিজস্ব সংবাদদাতা:
হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। যার দৈর্ঘ্য প্রায় ৪ ফুট ৯ ইঞ্চি, ওজন আনুমানিক ৩৫-৪০ কেজি।

গতকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল দশটায় হালদা নদীর দক্ষিণ মাদার্শা বড়ুয়া পাড়া এলাকা থেকে এ ডলফিনটি উদ্ধার করা হয়।

জানা যায়, সদরঘাট নৌ থানা পুলিশ হালদায় নিয়মিত টহলে গিয়ে মৃত ডলফিনের বাচ্চাটি উদ্ধার করে। পরে ডলফিনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়ার নিকট পাঠানো হয়েছে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিয়মিত অভিযানে গিয়ে আমরা ডলফিনটি মৃত অবস্থায় উদ্বার করি।

হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির পরিচালক অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, উদ্ধার হওয়া ডলফিনটি ল্যাবরেটরিতে নিয়ে আসা হয়েছে। ডলফিনটি পচে যাওয়ায় দেহে কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here