এম.মোবারক হোসাইন, স্টাফ রিপোর্টার:
নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন করেছে সরকারি সিটি কলেজ চট্টগ্রাম।
সোমবার (১৮ অক্টোবর) সকালে জন্মদিন উপলক্ষে সরকারি সিটি কলেজ চট্টগ্রামে রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জন্মদিনের কেক কাটা হয়। এসময় অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত,উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. মেহেদী হাছান,শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সকল বিভাগের শিক্ষক-শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধুর স্মৃতি-বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের ‘বঙ্গবন্ধু ভবনে’ শেখ রাসেল জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু-খুনি-ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে শিশু রাসেলকেও হত্যা করেছিল। মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।