কর্ণফুলীতে চাকরি দেওয়ার কথা বলে ধর্ষণ, গ্রেপ্তার ২জন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ রাকিবুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম:
চট্টগ্রামের কর্ণফুলীতে পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ জানায়, পূর্বপরিচিত ওই তরুণীকে চাকরি দেওয়ার কথা বলে গত শনিবার সকালে মো. এনাম (২৫) ও শহীদুল ইসলাম (৩২) একটি বাসায় নিয়ে যান এবং রাতে দুজন তাঁকে ধর্ষণ করেন।

পরে ওই তরুণী সেখান থেকে বের হয়ে তাঁর বাবাকে জানান এবং রোববার কর্ণফুলী থানায় অভিযোগ করেন। কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কর্ণফুলীতে চাকরি দেওয়ার কথা বলে ধর্ষণ, গ্রেপ্তার ২জন!

আপডেট সময় : ০১:১৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১