গ্যাস পাইপ লিকেজর কারণে অগ্নিকাণ্ড খুলশিতে।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:২৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০১৯ ১২৯ বার পড়া হয়েছে
গ্যাস পাইপ লিকেজর কারণে অগ্নিকাণ্ড খুলশিতে
আল আমিন চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন হলিক্রিসেন্ট হাসপাতালের সামনে গ্যাস পাইপ লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। (২১আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন বলেন গ্যাস পাইপ লিকেজ হয়ে রাত ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বিষয়টি আমরা তাৎক্ষণিক কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষকে জানাই। তারা এসময় গ্যাসের সরবরাহ বন্ধ করে দিলে আগুন নিভে যায়। তবে এরপরেও আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
















