কক্সবাজারে চার রেস্তোরাঁকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি:
লাইসেন্স ব্যতীত হোটেল ও রেস্তোরা পরিচালনার অপরাধে কক্সবাজারে চারটি খাবারের প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে এক লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৯ জানুয়ারি) পৃথক অভিযান পরিচালনা করেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অর্থ দন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ হলো- শালিক রেস্তুরাঁ, কাসুন্দী রেস্তুরাঁ, ইকরা বীচ হোটেল ও হোটেল সী ওয়ার্ল্ড।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, পর্যটন শহরের বেশ কিছু রেস্তুরাঁ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করে আসছে। অতিরিক্ত দাম আদায়ের অভিযোগও আছে অনেক খাবারের দোকানের বিরুদ্ধে।

রবিবারের অভিযানে লাইসেন্স ব্যতীত হোটেল ও রেস্তেুারাঁ পরিচালনার অপরাধে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ এর আওতায় চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট এক লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান আরাফাত সিদ্দিকী। মোবাইল কোর্টে সহযোগিতা করেন র‌্যাব-১৫ কক্সবাজারের সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজারে চার রেস্তোরাঁকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা!

আপডেট সময় : ১০:৩২:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২