Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা আনোয়ারা পিএবি সড়কে রাতের আঁধারে ডাকাতি; ছিনিয়ে নিল ব্যবসায়ীর টাকা ও মোবাইল!

আনোয়ারা পিএবি সড়কে রাতের আঁধারে ডাকাতি; ছিনিয়ে নিল ব্যবসায়ীর টাকা ও মোবাইল!

আনোয়ারা পিএবি সড়কে রাতের আঁধারে ডাকাতি; ছিনিয়ে নিল ব্যবসায়ীর টাকা ও মোবাইল!

নিজস্ব প্রতিনিধি:
আনোয়ারা উপজেলার পিএবি সড়কে রাতের আঁধারে বাঁশখালী যাওয়ার কথা বলে সিএনজি চালকের সাথে যোগসাজশে এক ব্যবসায়ীর কেড়ে নিল ১৩ হাজার টাকার মোবাইলসহ নগদ ৪১ হাজার টাকা।

গত (০৪) ফেব্রুয়ারি শুক্রবার রাত ০৯.৪০ মিনিটের দিকে শোলকাটা লাবিবা ক্লাবের পরে রাস্তার পাশে রাতের অন্ধকারে এই ঘটনা ঘটে।

পরে (০৫) ফেব্রুয়ারি সকালে আনোয়ারা থানায় সিএনজি চালকসহ অজ্ঞাত পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ করেন কাফকো কমিনিউটি সেন্টার ইত্যাদি শপিং কমপ্লেক্স এর ব্যবসায়ী মোঃ ইউচুফ(৫৭) নামের একজন ব্যবসায়ী।

অভিযোগে ব্যবসায়ী ইউচুফ জানান,শুক্রবার রাতে সেন্টার মহালখাঁন বাজার থেকে দোকান বন্ধ করে বাঁশখালী বানিগ্রাম যাওয়ার পথে চৌমুহনী বাজারে এসে ট্রাফিক পুলিশবক্সের পাশে সিএনজি ষ্টেশন থেকে গাড়িতে উঠে গাড়িতে থাকা ড্রাইভারসহ চারজন ডাকাত যাত্রীবেশে লাবিবা ক্লাবের পরে অন্ধকারে এসে আমার গলায় ছুরি ধরে নগদ ৪১ হাজার টাকা এবং ব্যবহৃত ১৩ হাজার টাকার একটি মোবাইল ছিনিয়ে নেয়।পরে ডাকাতরা আমাকে একটা ১০০ টাকার নোট হাতে ধরিয়ে দিয়ে অন্ধকারে ফেলে পালিয়ে যায়।

এ ব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার জানান,আনোয়ারা পিএবি সড়কে ডাকাতির ঘটনার অভিযোগ পেয়েছি,আমরা প্রতি রাতে শোলকাটার মোড়ে পুলিশি পাহারা টহল জোরদার করে থাকি।

বুধবার ঘটনার দিন রাতে খবরটি জানতে পেরে তখন অভিযান চালিয়ে কাউকে পাওয়া যাইনি।এই অভিযোগের প্রেক্ষিতে আমরা ডাকাতদের ধরতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here