সাদিয়া আক্তার নামক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আত্মহত্যা!!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মে ২০২২ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের গৌরীপুরে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে সাদিয়া আক্তার (২৩) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

গতকাল মঙ্গলবার (১০ মে) বিকেল ৩টার দিকে উপজেলার মাওহা ইউনিয়নের বিশমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাদিয়া ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফারুক মিয়ার মেয়ে।

রাত ১০ টার দিকে গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল রেজা এ তথ্য নিশ্চিত করে জানান, সাদিয়া সপরিবারে ময়মনসিংহ শহরে বসবাস করেন। ঈদের আগে তারা বাড়িতে আসেন। দুপুরের পরে হঠাৎ তিনি নিজের ঘরের দরজা বন্ধ করে দেন। পরিবারের সদস্যরা অনেক ডাকাডাকি করলেও তিনি দরজা খোলেননি। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাদিয়া আক্তার নামক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আত্মহত্যা!!

আপডেট সময় : ১২:৫৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মে ২০২২