লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আজ পবিত্র হজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ট্রিবিউন
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক। ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক। লা শারিকা লাক।’ অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।

আজ পবিত্র হজ। লাখো মুসল্লির কণ্ঠে এই ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সৌদি আরবের মক্কার আরাফাতের ময়দান।
করোনার কারণে দ্বিতীয় বছরের মতো সীমিত পরিসরে পালিত হচ্ছে এবারের হজ। অবশ্য গত বছরের চেয়ে এবারে শর্তসাপেক্ষে বেশি সংখ্যক মানুষজনকে অনুমতি দেওয়া হয়েছে।

আরব নিউজ ও আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের কারণে এ বছরও সৌদি আরবের বাইরে থেকে কোনো হজযাত্রীকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। সৌদি আরবে বাস করা দেশটির নাগরিক ও বিদেশি বাসিন্দাদের মধ্য থেকে ৬০ হাজার ব্যক্তি হজ করার অনুমতি পেয়েছেন। শুধু ১৫ থেকে ৬৫ বছর বয়সি সৌদি নাগরিক এবং দেশটিতে বাস করা ১৫০ দেশের নাগরিক হজ করার সুযোগ পেয়েছেন। সবাই দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন।

আজকের এই পবিত্র দিনে কবুল হোক সকলের ক্ষুদ্র দোয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আজ পবিত্র হজ

আপডেট সময় : ১১:৪৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২