বোয়ালখালী-কালুরঘাটের যানজট নিরসনে নদীতে চালু হবে ফেরি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
কালুরঘাটে যানজট নিরসনে কর্ণফুলী নদীতে ফেরি চালুর জন্য সম্ভাব্যতা যাচাইয়ে স্থান পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালুরঘাট সেতুর পশ্চিম পাড় পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, ‘কালুরঘাটে যানজট নিরসনসহ ভারী যানবাহন পারাপারের জন্য নদীতে ফেরি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে ফেরির কাজ শুরু হবে।’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব শামীম আরা বেগম, বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বোয়ালখালী-কালুরঘাটের যানজট নিরসনে নদীতে চালু হবে ফেরি!

আপডেট সময় : ১১:৩০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২