আবারও করোনায় আক্রান্ত হয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২ ২২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাফায়েত মোরশেদ, চট্টগ্রাম প্রতিনিধি:
আবারও করোনায় আক্রান্ত হয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার পঞ্চগড়ে নৌকাডুবিতে স্বজনহারা মানুষদের মাঝে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ত্রাণ ও অর্থসহায়তা বিতরণ শেষে ঢাকা ফিরে,পরদিন সোমবার যথারীতি দাপ্তরিক দায়িত্ব পালনকালে অসুস্থ অনুভব করেন মন্ত্রী। বিকেলে সচিবালয় ক্লিনিকের চিকিৎসকরা অনুভব তার শরীরে বেশ জ্বর। তাদের পরামর্শে আইইডিসিআরের (ইনস্টিটিউট অভ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ) মাধ্যমে করোনা টেস্ট করানো হয়। মঙ্গলবারের রিপোর্টে দেখা যায় তিনি কোভিড পজিটিভ।

সপ্তাহের কর্মদিবসগুলোতে ঢাকা ও বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় ও দলীয় দায়িত্ব পালন শেষে প্রায় প্রতি সপ্তাহান্তে নিজ শহর চট্টগ্রাম ও নিজ নির্বাচনী এলাকা সফর করেন ড. হাছান মাহমুদ।আগেও দু’বার করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথমবার বিএসএমএমইউতে ভর্তি ছিলেন এবং পরেরবার বাসাতেই ছিলেন। এবারও মিন্টো রোডের সরকারি বাসভবনে রয়েছেন মন্ত্রী।

ড. হাছান মাহমুদ করোনাক্রান্ত হলেও তিনি মোটামুটি সুস্থ আছেন ও সকলের দোয়া চেয়েছেন।

তথ্য মন্ত্রণালয়ের পরিচালক (গণসংযোগ) মীর আকরাম উদ্দিন আহম্মদ এই বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আবারও করোনায় আক্রান্ত হয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ!

আপডেট সময় : ০১:৩৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২