মেয়েদের রাজনৈতিক জ্ঞান অর্জন প্রয়োজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রত্যেক মেয়ে মায়ের জাতি। প্রত্যেক মেয়ে মা হয়। প্রত্যেক মা তার সন্তানকে পৃথিবীর উচ্চ স্থানে দেখতে চাই। প্রত্যেক মা চাই তার সন্তানকে বিশ্বের মানুষ তার কর্মের জন্য শ্রদ্ধা করুক,কর্ম দ্বারা পরিচিত হোক,তার সন্তান একজন বীর হোক,সৈনিক হোক,দেশ রক্ষা করুক, একটা জাতি গঠনে ভুমিকা রাখুক। কিন্তু সব মায়ের আকাঙ্ক্ষা তার সন্তানের সুন্দর ভবিষ্যত হলেও সবাই সেটা পারে না।কারণ আমরা মায়েরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারলেও আমরা দিকনির্দেশনা দিতে জানি না। কোনটা করলে কি ফলাফল আসবে,কোনটা আমার সন্তানের জন্য উচিৎ আর কোনটা উচিৎ না। এটা আমরা অধিকাংশ জানি না।এই যে আমরা(মেয়েরা) একটা জাতি গঠনের স্বপ্ন দেখছি,আমরাই মা হবো। আমাদের উচিৎ সমাজনীতি,রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান,ধর্মীয় বিষয়ে প্রচুর জ্ঞান অর্জন করা। যাতে করে আমরা আমাদের সন্তানকে সঠিক দিকনির্দেশনা দিতে পারি।

“মা” এক অক্ষরের খুব ছোট একটা শব্দ হলেও এটি পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক। এই এক অক্ষরের শব্দে লুকিয়ে আছে গভীর স্নেহ, টান, মায়া,মমতা,প্রীতি,ভক্তি, আবেগ,অকৃত্রিম দরদ ও ভালোবাসা।একটা শিশু জন্মগ্রহণ করার পর তার মা তার প্রথম এবং শ্রেষ্ঠ শিক্ষক হয়ে দাঁড়ায়। মায়ের কাছে আমরা অ আ থেকে শুরু করে দুনিয়ার সব রীতি নীতি শিখি।প্রত্যেক মা চায় তার সন্তানের সুন্দর ভবিষ্যত। কোনো মায়ের কাছে তার সন্তান কখনো খারাপ হয়না। ভালোবাসা দিয়ে আগলে রাখে, বড় করে তুলে।

নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন,
“ তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো ”
একজন শিক্ষিত মা এটি এক বিশাল অর্থ বহন করে। শিক্ষিত মা হলেন জাতির প্রথম ও প্রধান ভিত্তি। তিনি তার সন্তানদের সঠিক শিক্ষা ও মানসিকতা দিতে পারবেন, যা পুরো জাতির উন্নতির জন্য অপরিহার্য। শিক্ষিত মা দ্বারা জন্ম নেওয়া সন্তানেরা সমাজে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, ফলে একটি শিক্ষিত জাতি গঠিত হয়।নেপোলিয়নের এই চিন্তা ছিল সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণের জন্য।

সৈনিকের মা ,একজন বীরের মা হওয়ার জন্য রাজনৈতিক সচেতনতা ও রাজনৈতিক জ্ঞান থাকা অপরিহার্য। তাঁরা সন্তানদেরকে মানবিক মূল্যবোধ, নৈতিকতা এবং সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করতে পারেন, যা ভবিষ্যতের সৈনিকদের জন্য গুরুত্বপূর্ণ।

সন্তানকে আগে যার যার ধর্মীয় জ্ঞানে দীক্ষিত করে, ক্রমান্বয়ে সমাজনীতি,রাষ্ট্রনীতি,অর্থনীতি, বিজ্ঞান বিষয়ে অবগত করতে পারলে তারাই হবে আগামীর বীর সন্তান।

লেখক: তাইয়িবা তাসনীম,
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম(অর্থনীতি ও ব্যাংকিং)

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেয়েদের রাজনৈতিক জ্ঞান অর্জন প্রয়োজন

আপডেট সময় : ১০:৫৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪