পটিয়া কুখ্যাত সন্ত্রাসী ভুট্টো ধরাছোঁয়ার বাহিরে; বিভিন্ন সভা সমাবেশে উপস্থিত হয় নিয়মিত।
দক্ষিন চট্টগ্রাম তথা পটিয়া এর অন্যতম কুখ্যাত সন্ত্রাসী, যুবলীগ ক্যাডার “আবদুর রউফ ভুট্টো”, জুলাই আন্দোলনের ৩টি মামলার আসামী, এখনো সদর্পে ঘুরে বেড়াচ্ছে নিজ এলাকায়। আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার এক বছর হয়ে গেলেও, এখনো দাপটের সাথে সন্ত্রাসী কার্যক্রম, চাদাবাজী, ভুমি দখল সহ নানা ধরণের অপকর্ম চালিয়ে যাচ্ছে ভুট্টু নামের এই খুনি।
জুলাই ২৪ এর আন্দোলনে পটিয়ায় সরাসরি ছাত্র হত্যার সাথে জড়িত, সেই সাথে শান্তিরহাট এ ছাত্রদের উপর অমানবিক নির্যাতনের সাথে যুক্ত এই সন্ত্রাসী এখনো ধরাছোয়ার বাইরে। কথিত আছে, বিএনপি নেতা এনামুল হক এনাম এর ছত্রছায়ায় আছে সে।
বিএনপির রাজনৈতিক সভা সমাবেশে মঞ্চে উপস্থিত থাকার মত ঘটনাও ইতমধ্যে ঘটেছে। এছাড়া কোলাগাঁও ইউনিয়ন এ পুলিশ ফাড়ি থাকা সত্ত্বেও, সেই পুলিশ ফাড়ির আশে পাশেই ঘুরঘুর করতে দেখা যায় ভুট্টু কে। তার সহকারী হিসেবে তার দুই ছেলে ১। সানি ২। অভি, তার এই অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত আছে।
জুলাই আন্দোলনে ছাত্রদের উপর হামলায় জড়িত, আওয়ামী ছাত্রলীগ ও তাতীলীগের সদস্য তার দুই সন্তান। স্থানীয় বিএনপি নেতাদের ম্যানেজ করে তাদের পক্ষে চাঁদাবাজীর দায়িত্ব নেওয়া এই ভুট্টো প্রতিনিয়ত মাদক চালান ও ভূমি দখলের মত অপরাধ করে বেড়াচ্ছে।
এছাড়া ৩০ এর অধিক হত্যা, ভুমি দখল, মাদক, অস্ত্র, ডাকাতির মামলা থাকার পরেও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। প্রশাসন থেকে কয়েকবার অভিজান পরিচালনা করলেও নিজ বাড়িতে অবস্থান করা ভুট্টোকে এখনো আটক করতে না পারা রহস্যের জন্ম দিয়েছে।
সাধারণ মানুষ ও ভুক্তোভুগিরা আজ জানতে চায়, এই আব্দুর রউফ ভুট্টোর ক্ষমতার উৎস কোথায়? কোন অদৃশ্য শক্তির বলয়ের কারণে তাকে আটক করতে পারছে না প্রশাসন? আজ জুলাই আন্দোলন এর প্রত্যেকটা শহীদ ও আহতদের সাথে বেঈমানী করছে কারা? এই জাতির সাথে বেঈমানী করছে কারা?



