পটিয়ার বাইপাসে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:১০:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ৫ বার পড়া হয়েছে
সায়েম মাহমুদ,
চট্টগ্রামের পটিয়ার বাইপাস সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী সানজু (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দ্রুতগতির একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে বাইকের পেছনে থাকা সানজু এবং বাইক চালক গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে আহতদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এর পরে উন্নত চিকিৎসার জন্য পার্ক ভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সানজুর বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুপুরা ইউনিয়নের হরিনখাইন এলাকায়। পরিবারের তিন সন্তানের মধ্যে বড় ছিলেন তিনি।
এ ঘটনায় পটিয়া থানা পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।










