পটিয়ায় শিবিরের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৬৮তম শহীদ ও পটিয়ার ছনহরা ইউনিয়নের কৃতি সন্তান জাফর আলমের ৩১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে সংগঠনটির পটিয়া উপজেলা শাখা।

শুক্রবার অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা শিবিরের সভাপতি মাহবুব উল্লাহ এবং সঞ্চালনা করেন পটিয়া পশ্চিম শাখার সভাপতি মুহাম্মদ জিহান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক পটিয়া উপজেলা সভাপতি ও জেলা অফিস সম্পাদক অ্যাডভোকেট শেখ মুহাম্মদ ওমর ফারুক, বিশেষ অতিথি, সাবেক উপজেলা শিবির সভাপতি ফখরুল আজিম এবং ছনহরা ইউনিয়ন জামায়াতের সভাপতি জনাব সাইফুদ্দিন, উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা শিবির সেক্রেটারী আবু সিদ্দিক, পটিয়া পশ্চিম শিবির সেক্রেটারী সিফাতউল্লাহ, পটিয়া উপজেলা শিবিরের সাংগঠনিক সম্পাদক হাফেজ রায়হান ও অন্যান্য সাথীরা

বক্তারা বলেন, শহীদ জাফর আলম ছিলেন সত্যের এক অগ্নিবীর, যিনি শাহাদাতের আকাঙ্ক্ষা বুকে নিয়ে ইসলামী আন্দোলনের পথে নিজেকে উৎসর্গ করেছিলেন। তার জীবন ও আত্মত্যাগ আজকের তরুণ প্রজন্মের জন্য এক অনন্ত প্রেরণার উৎস।

তারা বলেন, “১৯৯৪ সালের ২৬ জুলাই ইসলামী আন্দোলনের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। জামায়াত আমীর অধ্যাপক গোলাম আযমের মুক্তি উপলক্ষে চট্টগ্রামের লালদীঘি ময়দানে বিশাল জনসভা আহ্বান করা হয়। এই জনসভায় অংশ নিতে যাওয়ার পথে কোতোয়ালী মোড়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন পটিয়ার দশম শ্রেণির ছাত্র জাফর আলম।”

বক্তারা আরও বলেন, শহীদ জাফরের রেখে যাওয়া ত্যাগ ও আত্মদানের আদর্শকে ধারণ করে ইসলামী আন্দোলনের পথিকরা তার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাবে।

অনুষ্ঠান শেষে শহীদ জাফর আলমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শিবিরের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পটিয়ায় শিবিরের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫