পটিয়ায় প্রতিপক্ষের হামলায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা,
চট্রগ্রামের পটিয়ায় প্রতিপক্ষের হামলায় মহিউদ্দীন বেলাল (৪৩) নামের এক পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত মহিউদ্দীন বেলাল উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল এলাকার মৃত নুর মোহাম্মদের পুত্র। তিনি
কুমিল্লা পল্লী বিদ্যুৎ অফিসে হিসাব রক্ষক হিসেবে কর্মরত আছেন।

জানা যায়, গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে দ্বন্ধে এই হামলার ঘটনা ঘটে। রবিবার সকালে আহত বেলাল নিজের ভিটিতে কাজ করতে গেলে পূর্ব শত্রুতার জেরে তার উপর হামলা করা হয়। এ সময় তাদের প্রতিবেশী ইস্কান্দার, সাকিব ও শাহেদ হামলা করলে তার মাথা ফেটে যায়।
আহত বেলাল পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে চট্রগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পটিয়ায় প্রতিপক্ষের হামলায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আহত

আপডেট সময় : ১০:২৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫