পটিয়ায় জমি দখলের চেষ্টার অভিযোগ, টিনের স্থাপনা ভাঙচুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, পটিয়া:

চট্টগ্রামের পটিয়ায় পৈত্রিক সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে চার ব্যক্তির বিরুদ্ধে। এ সময় জায়গায় থাকা পুরোনো টিনের স্থাপনা ভাঙচুর এবং বাধা দিতে গেলে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ করেছেন নাছিমা আকতার নামে এক নারী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে পটিয়া থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেন নাছিমা আকতার (৫৩)। তিনি কুসুমপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাস্টার বাড়ির বাসিন্দা।

অভিযোগে তিনি উল্লেখ করেন, কুসুমপুরা মৌজার আরএস খতিয়ান নম্বর-৯৩৬, আরএস দাগ নম্বর-৯৭৭ সামিল বিএস খতিয়ান নম্বর-৭২৫ এবং বিএস দাগ নম্বর-১১৩১-এর জায়গাটি তাদের পৈত্রিক সম্পত্তি। দীর্ঘদিন ধরে তারা ওই সম্পত্তি ভোগদখল করে আসছেন।

অভিযোগ অনুযায়ী, মোহাম্মদ কামাল সওদাগর (৬৫), আনোয়ার হোসেন (৫৫), মো. ইব্রাহিম (৪৫) ও মোহাম্মদ আলী (৪৮) বিভিন্ন সময় ওই জায়গা জবরদখলের চেষ্টা করে আসছেন।

এর ধারাবাহিকতায় সোমবার রাত আনুমানিক ৭টার দিকে বিবাদীরা তফসিলভুক্ত জায়গায় থাকা পুরোনো টিনের স্থাপনা ভাঙচুর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় নাছিমা আকতারসহ জায়গার অন্যান্য শরিকরা বাধা দিলে তাদের ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী আরও দাবি করেন, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় জায়গা দখল, দাঙ্গা-হাঙ্গামা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও শান্তি ভঙ্গের আশঙ্কা রয়েছে।

অভিযোগের বিষয়ে মোহাম্মদ কামাল সওদাগর বলেন, নাছিমা আকতার সম্পর্কে তার চাচাতো ভাইয়ের মেয়ে। ওই জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলমান রয়েছে। টিনের স্থাপনা ভাঙচুর করা হয়নি দাবি করে তিনি বলেন, নাছিমা আকতারের সঙ্গে কথা বলেই স্থাপনাটি সরিয়ে নেওয়া হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পটিয়ায় জমি দখলের চেষ্টার অভিযোগ, টিনের স্থাপনা ভাঙচুর

আপডেট সময় : ১২:৫৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬